ঢাকা   ০২:০৭:৫৭ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৭–৩০ নভেম্বর দাউদকান্দি-মেঘনায় শান্তি মিছিলের আহ্বান

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2026,
  • 8 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

নাশকতা ও ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদ এবং গণতন্ত্র রক্ষার আহ্বানে আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চার দিন দাউদকান্দি ও মেঘনা উপজেলায় শান্তি মিছিল ও টহল কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

সম্প্রতি দেওয়া এক আহ্বানে তিনি দাউদকান্দি ও মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা নাশকতার চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে নির্ধারিত ১৯টি পথে এসব কর্মসূচি পালন করতে হবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—দাউদকান্দি টোলপ্লাজা থেকে গৌরীপুর মোড়, গৌরীপুর থেকে ইলিয়টগঞ্জ বাজার, বিশ্বরোড থেকে দাউদকান্দি বাজার হয়ে টোলপ্লাজা, বলদাখাল থেকে শ্রীরায়েরচর ব্রিজ হয়ে বাজারখোলা, পেন্নই থেকে জিয়ারকান্দি ব্রিজ এবং গৌরীপুর-পেন্নই থেকে কানছোওয়া পর্যন্ত মিছিল।

এ ছাড়া আমিরাবাদ থেকে মালাখালা, হাসানপুর কলেজ রোড থেকে নূরপুর, ঢাকারগাঁও থেকে গয়েশপুর ও জুরানপুর হয়ে গোয়ালমারি বাজার, উত্তর গাজীপুর থেকে দৌলতেরকান্দি হয়ে গোয়ালমারি বাজার, শহীদনগর থেকে হারিয়ালা হয়ে গৌরীপুর এবং ভাটেরচর থেকে উপজেলা বাসস্ট্যান্ড পর্যন্ত কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
মেঘনা উপজেলায় উপজেলা সদর বাসস্ট্যান্ড মোড় থেকে লুটেরচর ও রামপুর বাজার, উপজেলা সদর থেকে মানিকারচর বাজার হয়ে পাড়ারবন্দ এবং চন্দনপুর, হাসনাবাদ টিঅ্যান্ডটি মোড় থেকে আলীপুর, মানিকারচর বাজার থেকে চন্দনপুর বাজার এবং হরিপুর থেকে কান্দারগাঁও হয়ে সাতানী পর্যন্ত মিছিল ও টহল কর্মসূচির কথা বলা হয়েছে।
আহ্বানে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানানো হয়েছে। কোথাও নাশকতার চেষ্টা নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে দাউদকান্দি ও মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি