ঢাকা   ০৮:৩৯:১০ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার ১৮ দলের সঙ্গে ইসির মতবিনিময়

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2026,
  • 1 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রোববার (২৯ নভেম্বর) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যা চলবে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এর অংশ হিসেবে রোববার ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নিজস্ব পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মতবিনিময় সভা সরাসরি সম্প্রচার করা হবে।

এমন একটি সময়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন আগামী বছরের প্রথম দিক থেকে শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই সংলাপের মধ্যদিয়ে সুষ্ঠুভাবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার প্রত্যাশা করছে ইসি।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে সংলাপের বিষয়ে অবস্থান স্পষ্ট করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমরা ১১ দলের পক্ষ থেকে একটি আবেদন করব, যাতে নির্বাচন কমিশন আলাদা একটি সময় ১১ দলের জন্য বরাদ্দ করে সে অনুযায়ী সংলাপের আয়োজন করে। এ ব্যাপারে বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে।

হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় সংলাপের বিষয়েও বৈঠকে একই বক্তব্য এসেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংলাপে বসবে ১১ দল। এ বিষয়েও একসঙ্গে ১১ দল জাতীয় সংলাপে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি