• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায়

কুমিল্লায় গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদ দাতা / ২৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

মে ৯, ২০১৯,

বিন্দুবাংলা টিভি. কম,

ডেস্ক রিপোর্ট ●
একজনের সিম অন্যের নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার অভিযোগে গ্রামীণফোনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার মো. মহিউদ্দিন।

আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাদীর অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। মামলার বাদী মো. মহিউদ্দিন অভিযোগ করেন, তার ক্রয় করা দুটি সিম গ্রামীণফোন অন্যায়ভাবে অন্যজনের নামে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করে দিয়েছে।

মামলায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা কাস্টমার কেয়ার সেন্টারের ম্যানেজার, অজ্ঞাত আরও দুইজনকে আসামি করা হয়।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন