• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় রুবি গেট এলাকায় ড্রেন পরিষ্কার, স্থানীয়দের প্রশংসা রাশেদ খান মেননকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফলদ ও বনজ গাছের চারা কর্তন, শাস্তি দাবি ‌‌‘জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’ আজ সহনীয় অবস্থায় ঢাকার বায়ুমান মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভিয়েতনাম বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নির্বাচিত দশমিনার কৃতি সন্তান হাবিবুর রহমান জলবায়ু মোকাবিলায় নাঙ্গলমোড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ হলো উন্নতমানের চারা মাথা উঁচু রাখলেন মেসিরা বিশ্বমঞ্চে

শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত বিএনপির

নিজস্ব সংবাদ দাতা / ২৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০১৯

২৬ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছে বিএনপি।
রোববার (২৬ মে) বিকেল ৪টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ দাওয়াতপত্র পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদ।

আগামী ২৮ মে রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করতে যাচ্ছে বিএনপি।

দাওয়াত দেওয়ার বিষয়ে তাইফুল ইসলাম টিপু বলেন, বিকেলে ৪টা নাগাদ আমরা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দাওয়াত পত্র পৌঁছে দিয়েছি।

সংশ্লিষ্ট সূত্রমতে, ওই ইফতার মাহফিলে দামি কোনো খাবার আইটেম থাকবে না। খুবই সাদামাটা আইটেম দিয়ে অতিথিদের ইফতার করাবে বিএনপি। দলের চেয়ারপাসন কারাবন্দি খালেদা জিয়ার প্রতি সম্মান দেখাতেই তাদের এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগ।

জানা গেছে, রাজনীতিবিদদের জন্য ইফতার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণের সময় বিএনপির কয়েকজন নেতা অতিথিদের জন্য যথারীতি দামি খাবারের আয়োজন করার প্রস্তাব দেন। তবে দলের নেতাদের জন্য কারাবিধি অনুযায়ী ৩০ টাকার ইফতার আয়োজনের প্রস্তাব ছিল তাদের।

যেহেতু একই টেবিলে বসে অতিথিদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা ইফতার করেন, সেহেতু দুই ধরনের ইফতার আইটেম রাখা বাস্তবসম্মত নয়। সে কারণে বিএনপি নেতারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন, সবার জন্যই ৩০ টাকার ইফতার আইটেমের ব্যবস্থা করবেন তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন