ঢাকা   ০৭:৫৩:০৫ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ অগ্রণী ব্যাংকের ৯১ গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা গ্রেপ্তার কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৩৫ বাকেরগঞ্জে অবৈধ বালু-মাটি কাটায় জরিমানা, কারাদণ্ড চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন

মালিবাগে বিস্ফোরণ, আইএসের দায় স্বীকার

Reporter Name
  • Update Time : Monday, May 27, 2019,
  • 470 Time View

২৭ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,ডেস্ক রিপোর্ট :

রাজধানীর মালিবাগে পুলিশের একটি গাড়ির কাছে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস)।

আইএস এর দায় স্বীকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স। তারা বহুদিন ধরেই ইসলামিক স্টেট গ্রুপের কর্মকাণ্ড নজরদারি করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাইট ইনটেল গ্রুপের অ্যাকাউন্ট থেকে এ দায় স্বীকারের কথা জানানো হয়।

এর আগে গত ২৯শে এপ্রিল ঢাকার গুলিস্তানে ককটেল বিস্ফোরণে তিন পুলিশের আহত হওয়ার ঘটনাটিও কথিত ইসলামিক স্টেট গ্রুপ দায় স্বীকার করেছিলো।

ওই ঘটনার পর মালিবাগে রোববার রাতে আবারও পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটলো।

মতিঝিল থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শিবলি নোমান জানান, মালিবাগ মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়ির কাছে রাত ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা ট্রাফিক বিভাগের একজন নারী এএসআই পায়ে এবং একজন রিকশাচালক মাথায় আঘাত পান। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ সময় পুলিশের ওই গাড়িতে আগুন ধরে যায়। পরে কাছের একটি পেট্রোল পাম্প থেকে অগ্নিনির্বাপণের সরঞ্জাম এনে আগুন নেভানো হয়। যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার পাশেই রয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার কার্যালয় (এসবি) প্রধান কার্যালয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি