• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, ইয়াবা-গাঁজা উদ্ধার হ্নীলায় সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধরের অভিযোগ, গুরুতর আহত নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল! ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ চরফ্যাশনে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে সেফটি ট্যাংকি থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই পরিবহনের সময় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

মেয়র আতিকুল মন্ত্রী, লিটন ও খালেককে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার

নিজস্ব সংবাদ দাতা / ২৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

২৮ মে ২০১৯ বিন্দুবাংলা টিভি .কম ,ডেস্ক রিপোর্ট :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। এছাড়া রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনার মেয়র তালুকদার আবদুল খালেককে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

স্ব-স্ব পদে অধিষ্ঠিত থাকাকালে তারা সরকার নির্ধারিত পদমর্যাদার পাশাপাশি বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

মঙ্গলবার এই তিন মেয়রের পদমর্যাদা নির্ধারণ করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বাংলাদেশে বর্তমানে ১২টি সিটি করপোরেশেন রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন মন্ত্রী এবং নারায়ণগঞ্জ সিটির মেয়র সেলিনা হায়াৎ আইভী উপমন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত রয়েছেন।

মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর ২৮ ফেব্রুয়ারি বিএনপির অংশগ্রহণবিহীন নিরুত্তাপ ডিএনসিসি মেয়র নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককেও সরকার মন্ত্রীর পদমর্যাদা দিয়েছিল।

এর আগের বছরের ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে হারিয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন। অন্যদিকে গত বছরের ১৫ মে খুলনার মেয়র নির্বাচিত হন আরেক আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক।

সিটি করপোরেশন আইনে মেয়রদের পদমর্যাদার বিষয়ে কিছু বলা নেই। সরকার কোনো কোনো মেয়রের পদমর্যাদা নির্ধারণ করে দেয়।

বিগত বিএনপি সরকারের আমলে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছিল।

মেয়রদের পদমর্যাদা নির্ধারিত না থাকায় রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাদের প্রটোকল নিয়ে মাঝেমধ্যে সমস্যা দেখা দেয় বলে সিটি করপোরেশনের কর্মকর্তরা বলে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন