• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রাথমিক শিক্ষকদের সংগঠনের নামে গ্রুপিং থামানো জরুরি রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু গুগলে ‘চোরের দলের খেলা কবে’ লিখলেই ভেসে উঠছে আর্জেন্টিনা সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ কটিয়াদী উপজেলাকে আধুনিক মডেলে রূপ দিতে চান চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান কাঞ্চন চকলেটের লোভ দেখিয়ে শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যার চেষ্টা চুনতি চেকপোস্টে পুলিশের ধাওয়া, প্রাইভেটকারসহ ৩ অস্ত্রধারী গ্রেপ্তার ৬ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায়, মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ পাবনা জেলা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ যুবক আটক লোহাগাড়ায় বন্যাদুর্গত পরিবারের পাশে যুবদল নেতা এম. এ. মোরশেদ আলম

ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনি ফলের আড়ৎ

নিজস্ব সংবাদ দাতা / ৪০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০১৯

১০ জুন ২০১৯, সোমবার , বিন্দুবাংলা টিভি. কম,  কুমিল্লা সংবাদদাতা :
কুমিল্লা চান্দিনার মাধাইয়া যাত্রী ছাউনিকে লিচু ও কাঠালের আড়ৎ বানিয়ে দখল করে রেখেছে ব্যবসায়ীরা। এতে যাত্রীরা ছাউনিতে গাড়ির জন্য অপেক্ষা করতে পারছেন না।
রোববার সকালে উপজেলার মাধাইয়া বাজার বাসস্টেশনের যাত্রী ছাউনিতে এ দৃশ্য দেখা গেছে।

যাত্রী বিল্লাল হোসেন বলেন, অসাধু ব্যাবসায়ীরা যাত্রী ছাউনি দখল করে,এটাকে আড়ৎ বানিয়েছে। এমনকি প্রকাশ্যে কাঠালের মধ্যে ফরমালিন মেশাচ্ছে। তারা প্রশাসনের চোখ ও ভোক্তাদের ফাঁকি দিচ্ছে।

চট্রগ্রামের যাত্রী সুলতান মিয়া বলেন, দীর্ঘ সময় গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। যাত্রী ছাউনি থাকার পরেও বসতে পারছি না। মাধাইয়া যাত্রী ছাউনি এখন ব্যবসায়ীদের দখলে।

একই অভিযোগ করেন উপজেলার নবাবপুরের যাত্রী মামুন, তরেক ও ছাদেক এবং দেবিদ্বারের রাজামেহার এলাকার যাত্রী আবু হানিফ ও আব্দুল মান্নান।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়েছি। খুব শিগগিরই তাদের উচ্ছেদ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন