• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে প্রশ্ন তুললেন ড. খন্দকার মারুফ হোসেন ‘ঘুর ঘুর’ সাংবাদিকতা বনাম প্রকৃত সাংবাদিকতা তৃণমূলের সঙ্গে সমন্বয় জোরদারে আজ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ‘মাদককে না বলি’ স্লোগানে ফুলসূতীতে মাদকবিরোধী পদযাত্রা বেনাপোল স্থলবন্দরে এক দিনের বৃষ্টিতেই পণ্য ভিজে কোটি টাকার ক্ষতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা পদুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদের পক্ষে ত্রাণ সহায়তা প্রদান চীনে দুই সপ্তাহের বিনিময় কর্মসূচিতে ইতালীয় শিক্ষার্থীদের আগমন উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে যশোরে এক যুবক আটক চুনতি ইউনিয়ন বিএনপি পরিবারের পক্ষ থেকে মানবিক সহায়তা

শুধুমাত্র সত্যিকার অনলাইনগুলো নিবন্ধন করা হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০১৯

১৫ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

যেসব অনলাইন মিডিয়া সত্যিকার অর্থে কাজ করার সক্ষমতা রাখে শুধুমাত্র সেগুলোকেই নিবন্ধিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, ডিসি সম্মেলনে নিউ মিডিয়া এবং এর চ্যালেঞ্জের প্রসঙ্গ উঠে এসেছে। অনলাইন মিডিয়ার ক্ষেত্রে শৃঙ্খলার বিষয় সেখানে আলোচিত হয়েছে। আমরা ইতোমধ্যে সব অনলাইনকে নিবন্ধনের আওতায় আনার জন্য দরখাস্ত আহ্বান করেছি। আবেদন জমা করার আজ শেষ দিন পর্যন্ত আট হাজারের বেশি দরখাস্ত জমা পড়েছে।

তিনি বলেন, আট হাজার অনলাইন বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক সে প্রসঙ্গটুকু অবশ্যই আসে। আমরা এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যেগুলো আসলে প্রয়োজন আছে, যেগুলো অনলাইন হিসেবে সত্যিকার অর্থে কাজ করতে পারবে বা করার সক্ষমতা রাখে বা অন্য কোনো উদ্দেশ্যে দরখাস্ত করা হয়নি সেগুলোকে আমরা নিবন্ধনের আওতায় আনব। পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে। আমরা আশা করছি যখন এ নিবন্ধনটা হবে সেখানে একটি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, আট হাজার আবেদন যাচাই-বাছাই করতে কিছুটা সময় লাগবে। তবে যেগুলো সত্যিকার অর্থে অনলাইন হিসেবে কাজ করে তাদের সহসাই এই নিবন্ধনের আওতায় আনব।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন