ঢাকা   ০৩:২৭:১৭ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শহীদ শামসুজ্জামান বীর উত্তমের স্মৃতিতে সমৃদ্ধ মেঘনা টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের প্রতিরোধের দাবি: রাশেদ পত্নীতলায় বর্ণিল আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রী ঢাবি ক্যাম্পাসে ৮–৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩ পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা কুমিল্লায় এক মাসে চুরি কমেছে ৫৩টি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : Saturday, August 17, 2019,
  • 283 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৬ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
শামসুর রাহমান। তিনি ছিলেন জনতার কবি। স্বাধীনতার কবি। বরেণ্য এই কবির ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ কথাসাহিত্যিক।

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে শামসুর রাহমান স্মৃতিপরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

শামসুর রাহমান দেশের ও দেশের মানুষের বিরুদ্ধে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠলে, কোনো অনাচার হতে দেখলে নিজেকে একাত্ম করে নিতেন এবং তার জবাব দিতেন কবিতার ভাষায়।

শামসুর রাহমানকে বলা হয় কবিতার বরপুত্র। আক্ষরিক অর্থে তিনি বাংলা সাহিত্যের নাগরিক-কবি। বাংলা কাব্যে সর্বসময় তিনি ছিলেন নাগরিকতার ধারক।

তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগেথ প্রকাশের পরপরই তিনি সচেতন পাঠকমহলের দৃষ্টি আকর্ষণ করেন। তার পরবর্তী গ্রন্থগুলো পাঠকদের ক্রমেই তার প্রতি আকৃষ্ট করে তোলে। তার ‘আসাদের শার্টথ কবিতা আজো ঊনসত্তরের গণঅভ্যুত্থানকে বিমূর্ত করে তোলে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে যুদ্ধের ভয়াবহতা দেখে বেদনামথিত হয়ে লেখেন ‘স্বাধীনতা তুমিথ ও ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতাথসহ বেশ কিছু কবিতা।

স্বাধীনতার পর পঁচাত্তর-পরবর্তী পট পরিবর্তনে আশাহত কবি সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও স্বৈরশাসনের প্রতিবাদে তার কলম চালিয়েছেন নিরন্তর। তার ষাটের অধিক কবিতার বই প্রকাশিত হয়েছে। এছাড়ও শিশুতোষ, অনুবাদ, ছোটগল্প, উপন্যাস, আত্মস্মৃতি, প্রবন্ধ-নিবন্ধের গ্রন্থ প্রকাশিত হয়েছে।

সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আদমজী পুরস্কার, একুশের পদক, কলকাতা থেকে আনন্দ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেন।

কবি শামসুর রাহমান সাংবাদিক হিসেবে ১৯৫৭ সালে কর্মজীবন শুরু করেন দৈনিক মর্নিং নিউজ-এ। ১৯৭৭ সালের ফেব্রুয়ারি মাসে তিনি দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক নিযুক্ত হন। তিনি অধুনা নামের একটি মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

কবির জন্ম ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরনো ঢাকার মাহুতটুলিতে। তিনি একাধারে কবি, সাংবাদিক, গীতিকার ও কলামিষ্ট। দীর্ঘ ছয় দশক কবি এ সব ক্ষেত্রে অত্যন্ত সাবলীল ধারায় লেখালেখি করে বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি