• রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে সিআইডির জালে অ্যাপ ডেভেলপার প্রবাসীর কোটি টাকার স্বপ্ন ভাঙল ‘গোপন ডিভোর্সে’! মেঘনায় কিশোরীর আত্মহত্যা : স্থানীয় বিচার ও পুলিশিং দায়িত্বে অস্বচ্ছতার অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০১৯

১ মে ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। বুধবার সকাল সোয়া ৯টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে রওনা হন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই সফরে শেখ হাসিনার সঙ্গে আছেন।

প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বেসামরিক বিমান ও পর্যটনবিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ৩টা ৫৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

এই সফরে লন্ডনে ছোট বোন শেখ রেহানার পরিবারের সঙ্গেও সময় কাটানোর সুযোগ হবে শেখ হাসিনার।

শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। নাতির সঙ্গে এবারই প্রথম দেখা হবে নানী শেখ হাসিনার।

টিউলিপ তার নানা শেখ মুজিবুর রহমানের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি। আর বড় মেয়ে আজালিয়া জয় পার্সিরে বয়স এ মাসেই তিন বছর পূর্ণ হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন