ঢাকা   ১২:০০:৩৯ পিএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে মাহে রামাদ্বানকে শুভেচ্ছা জানিয়ে তালামীযের স্বাগত মিছিল

Reporter Name
  • Update Time : Sunday, May 5, 2019,
  • 262 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৫ মে ২০১৯ ,

বিন্দুবাংলা টিভি. কম,

জকিগঞ্জ সিলেট প্রতিনিধি:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বানকে শুভেচ্ছা জানিয়ে অদ্য ৫ই মে রবিবার দুপুর ২ ঘটিকার সময় জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা হতে বাজার অভিমুখে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পরে জকিগঞ্জ এম.এ হক চত্বরে উপজেলা শাখা সভাপতি আহমদ আল মনজুরের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু ছায়িদ মোহাম্মদ আশিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মো. আলিম উদ্দিন, অতিথির বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক অাহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কায়েস মাহমুদ চৌধুরী সিপার, সিলেট পূর্বজেলা তালামীযের সদস্য কবির আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন জকিগঞ্জ থানা মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম উদ্দিন, তালামীযের ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মো. নাজিম উদ্দিন, সহ সভাপতি হোসাইন আহমদ, সেক্রেটারি জুনেদ আহমদ, তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, আব্দুল মুকিত, সহ-সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, প্রচার সম্পাদক আব্দুস ছামাদ, অর্থ সম্পাদক খলিলুর রহমান সাব্বির, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, জকিগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মাজেদ আহমদ, ইছামতি ডিগ্রি কলেজ শাখার সভাপতি মিনহাজ আহমদ, বিরশ্রী ইউনিয়ন শাখার সভাপতি নোমান আহমদ, জকিগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল বাছিত বাছন বারঠাকুরি ইউনিয়ন সেক্রেটারি আব্দুল ওয়াহিদ, মানিকপুর ইউনিয়ন সেক্রেটারি শরীফ উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি