• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের উদ্যোগ সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী ঘোষণা ১৭ বছরে ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি অপ্রাপ্তবয়স্ক প্রেম-প্রণয়: নীরব সামাজিক বিপর্যয়ের অশনি সংকেত মেঘনায় চাদাবাজির মামলায় গ্রেপ্তার নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মামলার জটে সড়ক, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

১০৭ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

নিজস্ব সংবাদ দাতা / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০১৯

ঢাকা, সোমবার, ০৬ মে ২০১৯ (স্টাফ রিপোর্টার) : চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি। তবে গত বছরের তুলনায় এবার এর সংখ্যা কমেছে দুটি। গত বছর এই সংখ্যা ছিল ১০৯টি।শূন্য শতাংশ পাসের হার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজশাহীতে ১, যশোরে ১, বরিশালে ২, দিনাজপুরে ১ এবং কারিগরি শিক্ষাবোর্ডে ৪৩টি প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।

তবে এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের হার বেড়েছে। শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ২ হাজার ৫৮৩টি, গত বছর যা ছিল ১ হাজার ৫৭৪টি। অর্থাৎ বেড়েছে ১ হাজার ৯টি।

শূন্য ভাগ পাস প্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সেসব প্রতিষ্ঠানের বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

শূন্য পাস প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, কারণ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে এসএসসিতে ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদ্রাসায় ৮৩ দশমিক ০৩ শতাংশ এবং কারিগরিতে ৭২ দশমিক ২৪। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

আজ সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন