ঢাকা   ০৩:৪০:৪৩ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির ৩০ টাকার ইফতার 

Reporter Name
  • Update Time : Tuesday, May 28, 2019,
  • 315 Time View

২৮ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম,স্টাফ রিপোর্টার :

দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ৩০ টাকার ইফতার পরিবেশন করা হয়েছে।  মঙ্গলবার (২৮ মে) বিকালে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপি এই ইফতার মাহফিল আয়োজন করে।

কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সরকারিভাবে ৩০ টাকা বরাদ্দ হওয়ায় রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপি আয়োজিত এই ইফতারেরও বরাদ্দ ছিল ৩০ টাকার ইফতার সামগ্রী।

ইফতারে আগত  বিএনপির দলীয় নেতাকর্মী, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ ও ২০ দলীয় জোটের শরীকদলগুলোর নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের দলের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে। সরকারিভাবে তার জন্য ইফতারি বরাদ্দ মাত্র ৩০ টাকা। সেজন্য আমরা এখানে যে আয়োজন করেছি তা ৩০ টাকার মধ্যে আয়োজন করেছি। আশা করি আপনাদের কষ্ট হলেও দেশনেত্রীর প্রতি সম্মান দেখানোর জন্য আপনারা সেটা মেনে নেবেন।থ

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এই জগদ্দল পাথর সরকার সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। আজকের দিনে আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন এই দেশের মানুষকে শক্তি দেন, তারা যেন আন্দোলনের মধ্যে দিয়ে তাদের অধিকার ছিনিয়ে আনতে পারেন।থ
তিনি বলেন, ‘আসুন আজকে আমরা আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করি, আমরা আমাদের বিরোধীদলীয় হাজার হাজার নেতাকর্মী যারা কারাগারে বন্দি তাদের মুক্তির জন্য দোয়া করি। যারা এদেশের গণতন্ত্র পূণরুদ্ধারের জন্য শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবো।থ

ইফতার মাহফিলে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান,  নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম, কর্মপরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ, প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক তাসনিম আলম,  জামায়াত নেতা সেলিম উদ্দিন,  ড. রেজাউল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম,  গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, খেলাফত মজলিসের আমির মাওলানা ইসহাক, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান, উপদেষ্টা এসএম আকরাম হোসেন, জেএসডির সাধারণ সম্পাদক আন্দুল মালেক রতন, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান, এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজু, মুসলিমের লীগের সভাপতি এএইচএম কামরুজ্জামান, এনডিপির সভাপতি কারী আবু তাহের প্রমুখ অংশ নেন।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড.  খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী,  ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান,  শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবু নাসের রহমাতুল্লাহ, ছাত্রদল সভাপতি রাজিব আহসান প্রমুখ।

ইফতার মাহফিলে আগতদের পানি, পিয়াজু, মুড়ি, বেগুনি, খেজুর দিয়ে ইফতারি করানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি