ঢাকা   ০৩:৩৯:৩৫ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যেখানে জিয়া সফল, আ.লীগ সেখানে ব্যর্থ : ড. মোশাররফ

Reporter Name
  • Update Time : Thursday, May 30, 2019,
  • 393 Time View

৩০ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,ডেস্ক রিপোর্ট :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে সফল হয়েছিলেন সেখানে আওয়ামী লীগ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর সে কারণেই নিজেদের ব্যর্থতা লুকাতে ভোট ডাকাতি ও দুর্নীতিকে বেছে নিয়েছে আওয়ামী লীগ। তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। সেই কারণে রাজনৈতিক রোষানলের শিকার হয়ে নিরাপরাধ দেশনেত্রী মাসের পর মাস কারাগারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বৃহস্পতিবার (৩০ মে) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত নয়াবাজার ইউসুফ মার্কেটের দলীয় কার্যালয়ে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়ার একমাত্র অপরাধ তিনি আপসহীন ও গণতন্ত্রকামী। দেশে এখন প্রকাশ্যে লুটপাট চলছে। রূপপুরে বালিশ কেলেঙ্কারীর কথা এখন মানুষের মুখে মুখে। মেগা প্রজেষ্টের নামে দেশে চলছে মেগা দুর্নীতি । সরকার অলিখিত বাকশালের দিকে এগিয়ে চলেছে। এখানে কথা বললেই গুম, নয়তো খুন। এই অত্যাচারের মরণখেলা আর কত দিন চলবে?

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের  সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন-  মহানগর বিএনপির সহ সভাপতি ইউনুস মৃধা, সাবেক কমিশনার নবীউল্লাহ নবী, যুগ্ম সম্পাদক মো. ফরহাদ হোসেনসহ প্রমুখ।

মিলাদে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা শেষে ইফতারের আগে গরীব ও দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি