• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান জুলাইতেই ফিকে হয়ে গেছে: নাজমুল হাসান কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা রাণীশংকৈলে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রামগতি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা বদলগাছীতে খালে গোসলে নেমে তলিয়ে গেলেন স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদ উদ্ধার, গ্রেপ্তার ১ বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল

ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তির দাবি জানালেন ড.মোশাররফ

নিজস্ব সংবাদ দাতা / ৩৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০১৯

১ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম ,স্টাফ রিপোর্টার :

মানবিক কারণে ঈদের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশের মানুষ ধীরে ধীরে উত্তেজিত হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে। জনগণের সামনে কোনো শক্তি দাঁড়াতে পারেনি, আগামীতেও পারবে না। সরকারের কাছে দাবি করছি, ঈদের আগেই মানবিক কারণে হলেও খালেদা জিয়াকে মুক্তি দিন। শনিবার (১ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

খন্দকার মোশাররফ বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, তারেককে লাফালাফি করতে না করো, নইলে ওর মা আর কখনোই কারাগার থেকে মুক্তি পাবে না। এটা থেকেই বোঝা যায় আইনি নয়, রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে।

জনগণের ভোটে নির্বাচিত নয় বলে কৃষকদের প্রতি সরকারের কোনো দয়ামায়া নেই দাবি করে মোশাররফ বলেন, আওয়ামী লীগের ভুল পলিসির কারণে কৃষকরা মাঠের পাকা ধান পুড়িয়ে দিয়েছে। গণতন্ত্র বন্দি থাকায় আজকে সব জায়গায় এতো অনিয়ম। এ বন্দি গণতন্ত্রকে আগে মুক্ত করতে হবে। তার আগে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বেগম জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এ জন্য জনগণের মধ্যে ইস্পাত কঠিন গণঐক্য তৈরি করতে হবে।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহনুল হুদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন