• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ সুশিক্ষায় শিক্ষিত হলে এখান থেকেই আগামীর নেতৃত্ব উঠে আসবে: হুমাম কাদের প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইমান কানিতা অষ্টগ্রামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রোসাইপাড়া মসজিদ সড়কের নির্মাণকাজ পরিদর্শন উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু এমপি মহোদয় চাইলে আইনশৃঙ্খলা সভায় থাকবে জুলাইযোদ্ধা প্রতিনিধিরা: ইউএনও মেঘনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

দিনাজপুরে ছাত্রলীগ নেতার গাড়ির কাগজ যাচাইয়ের অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

নিজস্ব সংবাদ দাতা / ২৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০১৯

২ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,

দিনাজপুর সংবাদদাতা :

দিনাজপুরের বিরলে উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেলের গাড়ির কাগজ দেখতে চাওয়ায় এক এসআই ও তিন পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। বিরল থানার সামনে গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ক্লোজ হওয়া চার পুলিশ সদস্য হলেন বিরল থানার এসআই নজরুল ইসলাম এবং কনস্টেবল বাবুল হক, সাগর আহম্মেদ ও মিজানুর রহমান। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিরল থানার ওসি এ টি এম গোলাম রসুল জানান, গতকাল শনিবার বিকেলে বিরল থানা গেটের সামনে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই চলছিল। এ সময় বিরল উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেলের মোটরসাইকেলের গতিরোধ করে কাগজপত্র দেখতে চায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে রাসেলের ধাক্কাধাক্কি হয়। পরে কিছু ছাত্রলীগ নেতাকর্মী একত্রিত হয়ে থানা গেটের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেল বলেন, ‘গাড়ির কাগজ দেখার নামে আমাকে হয়রানি ও লাঞ্ছিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন