• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

নিজস্ব সংবাদ দাতা / ৩৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০১৯

বুধবার , ১২ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :

কুমিল্লার বুড়িচংয়ের ষোলনলে রাতের অন্ধকারে ছাত্রলীগ নেতা সোলায়মানসহ দুইজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ভরাসার বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত অপরজনের নাম আরজু।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী ও আহতদের পরিবারের লোকজন জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় একদল সন্ত্রাসী সোলায়মান ও আরজুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকলে কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ধারালো অস্ত্রের একাধিক কোপের আঘাতে গুরুতর আহত ছাত্রলীগ নেতা সোলায়মানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে পাওনা টাকার জন্য ষোলনল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলামকে গালাগাল করে মোটরসাইকেল আটকে রাখেন ছাত্রলীগ নেতা সোলায়মান। এরই জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালায় সিরাজ ও তার ভাড়াটে বাহিনী।

এ বিষয়ে বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। যারাই এই বর্বরোচিত সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

বুড়িচং থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন