• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি শিল্প-সাহিত্যচর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী বঞ্চিত – নিপীড়িত মফস্বল সাংবাদিকরা দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা “ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশন”এর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রীকে শুভেচ্ছা হ্যাটট্রিক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনকে সংরক্ষিত নারী আসনে দেখতে চায় তৃণমূল মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি

খুব শিগগিরই জামিনে মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া বললেন মওদুদ

নিজস্ব সংবাদ দাতা / ২৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০১৯

২৬ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :    বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমি গত সপ্তাহে বলেছিলাম, এক সপ্তাহের মধ্যে খালেদা জিয়ার মুক্তি হবে, জামিন এক সপ্তাহের মধ্যে দুটি হয়েছে,এখন আর দুটির অপেক্ষায় আছি, আইনি মাধ্যমে আমরা তাকে বের করতে চেষ্টা করছি, ইনশাআল্লাহ আমি আশা করছি। তিনি খুব শিগগিরই জামিনের মাধ্যমে তিনি মুক্তি পেয়ে ফিরে আসবেন। নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস – ২০১৯ উপলক্ষে বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের প্রথম দাবি বেগম খালেদা জিয়ার মুক্তি, এরপর আমাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে, একটি নিরপেক্ষ নির্বাচন ঘোষণার মধ্য দিয়ে এ সমস্যা সমাধানের একমাত্র পথ বলে আমরা মনে করছি। তিনি বলেন, আজকে যারা নির্যাতিত হয়েছে তারা বারবার বলছেন, আমরা নির্যাতিত হয়েছি, আমরা মানষিক ভাবে পরাজিত হয়নি, আমরা এই মুহুর্তে চাই সবার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এদের পরাজিত করবো। মহাসচিব বলেন, মানবসভ্যতার ইতিহাস বলছে, জনগণের শক্তি দিয়ে এ ধরনের শাসকদের পরাজিত করতে হবে। আর সে জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। আমাদেরকে জনগণের ঐক্য সৃষ্টি করতে হবে, রাজনীতিক দল গুলো, বিভিন্ন বুদ্ধিজীবী যারা আছে তাদের মাঝে ঐক্যবদ্ধ শক্তির মধ্য দিয়ে এদের পরাজিত করতে হবে।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমি এ বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে চাই, আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার নির্যাতন করেছে, ২৬ লক্ষ মামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, এদের পরিবার, আত্বীয়স্বজন, গ্রামবাসী সব মিলিয়ে কয়েক কোটি মানুষ। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিচ্চিন করা সম্ভবপর হবে না। কারণ আগামী শত বছরের জন্য জাতীয়তাবাদী দলকে এই সরকার অত্যাচার নিপিড়ন করে প্রতিষ্ঠা করছে। আজকের এই কর্মসূচি থেকে আমরা এটুকু অন্তত প্রতিশ্রুতি দেই যে আমরা পিছিয়ে থাকবো না,যতই অত্যাচার নির্যাতন নিপিড়ন হোক। স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, রিমান্ডে নামে অপরাধীকে অপরাধ স্বীকারে বাধ্য করা হয়। এমন নির্যাতন বন্ধ না হলে দেশ কোনোদিন সভ্য হবে না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন