• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাংবাদিকদের সঙ্গে মেঘনা ফোরামের মতবিনিময় সভা ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন

লাইফ সাপোর্টে এরশাদ : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ৩৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০১৯

১ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টি.. কম, দিলারা আক্তার লুনা :

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এরশাদকে আবারো লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার (১ জুলাই) বিকেলে সিএমএইচে এরশাদকে দেখে আসার পর তিনি সংবাদকর্মীদের এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওনার অবস্থা ক্রিটিক্যালই বলা যায়। লাইফ সাপোর্টে আছে। ওভারঅল সিচুয়েশন ক্রিটিক্যাল।

তিনি আরও বলেন, ডাক্তাররা সকলেই মত দিয়েছেন, এ মুহূর্তে বাইরে নেওয়ার মতো অবস্থা নেই। এখন যত ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব, তা এখানেই দেওয়া সম্ভব। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।

এ সময় উপস্থিত ছিলেন, সিএমএইচে জাহিদ মালেকের সঙ্গে এরশাদের ভাই, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন