ঢাকা   ০৫:৩৭:৩৭ পিএম, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণই সরকারের মুল শক্তি : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

Reporter Name
  • Update Time : Sunday, July 7, 2019,
  • 358 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৭ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার, খাগড়াছড়ি :      

সরকারী সেবাসহ উন্নয়ন তৃনমুল জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার আহবান জানিয়ে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, জনগনকে বাদ দিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড চলতে পারেনা।

এ সময় তিনি আরো বলেন, জনগনই সরকারের মুল শক্তি। জনগনের জন্যই উন্নয়ন। রোববার দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্স ভবন ও অডিটোরিয়াম উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা ইউএনও বিভীষণ কান্তি দাশ’র সভাপতিত্বে সুধী সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল হক।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) অমিত চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম,
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সামছুদ্দিন ভুইয়া ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রমূখ।

প্রসঙ্গত, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নান্দনিক ভবন ও উপজেলা পরিষদ অডিটোরিয়াম নির্মান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি