• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

কুমিল্লায় ১০৩ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩০৭ জন

নিজস্ব সংবাদ দাতা / ৩৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

৯ জুলাই ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লাসংবাদদাতা :     
কুমিল্লা জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে কুমিল্লা পুলিশ লাইন্স শহীদ অার অাই এ বি অাবদুল হালিম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয়।ফলাফল ঘোষণার পর উল্লাসে মেতে উঠে সবাই।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম ৩০৭ জনকে অভিনন্দন জানান।

তিনি বলেন, যারা চাকুরী পেয়েছে তারা অত্যান্ত মেধাবী এবং বেশীর ভাগই খুবই অভাব অনটনের সাথে যুদ্ধ করে এতদূর এসেছে।কুমিল্লা জেলা পুলিশ সুপার হিসেবে বলতে পারি জেলা পুলিশ শতভাগ স্বচ্ছতা নিরপক্ষতা বজায় রেখে যোগ্যদের নির্বাচন করেছে । আমরা ফেরেশতা নই, তবে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা ভুল করেনি। আমরা সঠিক প্রার্থীকে বাছাই করতে সক্ষম হয়েছি। আজ যে তিনশ আট জন পুলিশ কনস্টেবল ট্রেইনি পদে নিয়োগ পেয়েছে তারা অদূর ভবিষ্যতে স্বচ্ছতা দক্ষতার সাথে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রবে বলে আমি বিশ্বাস করি । কারণ মাত্র একশ তিন টাকায় তারা চাকুরী পেয়েছে। তাই তাদেরকে কখনো দূর্নীতি স্পর্শ করবে না। আমি তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন