ঢাকা   ০৫:২৩:৫৬ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বেনজীর আহমেদ সেলিম।

Reporter Name
  • Update Time : Wednesday, July 17, 2019,
  • 585 Time View

১৭ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, বিশেষ প্রতিনিধি : বালাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে খুব শিগগিরই  সক্রিয়      হচ্ছেন ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি ,  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়মীলীগের মনোনয়ন প্রত্যাশী  কুমিল্লার মেঘনার কৃতি সন্তান

বেনজির আহমেদ সেলিম। তিনি বিন্দুবাংলা টিভি কে মুঠো ফোনে এক সাক্ষাতকারে এ কথা জানান। তিনি বলেন দীর্ঘ দিন ইউরোপের আওয়ামীলীগের রাজনীতি করেছি এবং বিগত দিনে জাতীয় সংসদ নির্বাচনে নিজে মনোনয়ন না পেলেও দলের নির্দেশনা মেনে দলের মনোনীত প্রার্থী কে জয় লাভ করার জন্যে  নিজেকে বিলিয়ে দিয়েছি। খুব শিগগিরই বাংলাদেশে এসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে দলের জন্যে ও আপামর জনতার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আমার পরিবার মানেই আওয়ামিলীগ। আমি দেশবাসীর নিকট বিশেষ করে,মেঘনা বাসীর নিকট দোয়া চাই যেন আমি আমার উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে দলের জন্য কাজ করতে পারি। উল্লেখ্য বেনজীর আহমেদ সেলিম তৎকালীন  নৌকা প্রতীক নিয়ে কুমিল্লা –  ১ (হোমনা)  আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চৌধুরী এ  বি এম কায়সায় আহমেদের ছোট ভাই। মেঘনা উপজেলার দড়িকান্দি গ্রামের কৃতি সন্তান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি