• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না

ছেলেধরা গুজব রোধে মাঠে কাজ করবে ৬১ লাখ আনসার সদস্য

নিজস্ব সংবাদ দাতা / ৩৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

২৩ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ বলেছেন, পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে বলে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে তা প্রতিরোধে ও জনগণকে সচেতন করতে ৬১ লাখ আনসার ও ভিডিপি সদস্য মাঠে কাজ করবে।

মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকার খিলগাঁওয়ে আনসার ও ভিডিপির সদরদপ্তরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, পদ্মা সেতু নিয়ে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে তা প্রতিরোধ করতে প্রতিটি গ্রামে আনসার সদস্যরা কাজ করছে। এটা একটি কুসংস্কার। কুসংস্কার থাকলে গুজব ছড়াবে। এই গুজবে কান না দেওয়ার জন্য গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে আনসার লিডার যারা আছেন তাদের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বার্তা পাঠানো হয়েছে। এই বার্তা পেয়ে পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দিতে জনসাধারণকে সচেতন করতে মাঠে নেমেছে আনসার সদস্যরা।

তিনি আরও বলেন, সারাদেশে গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাড়ে ১২ হাজার আনসার কমাণ্ডারকে ভাতার আওতায় আনা হয়েছে। এছাড়া আনসার ও ভিডিপি সদস্যদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগে থ্রি নট থ্রি রাইফেল ব্যবহার করা হতো, এখন নতুন ৩০ হাজার অস্ত্র এই বাহিনীর জন্য আনা হয়েছে। আরও ২০ হাজার অস্ত্র আনা হবে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোন আনসার সদস্য দুর্নীতি অপরাধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। কেউ আইনের উর্দ্ধে নয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন