ঢাকা   ০৫:৪৪:১৫ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

গুজব সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না: আইজিপি

Reporter Name
  • Update Time : Wednesday, July 24, 2019,
  • 406 Time View

২৪ জুলাই ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন,  একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে এ পর্যন্ত ৮ জনকে পিটিয়ে হত্যা করেছে। নিহত একজনও ছেলেধরার সঙ্গে জড়িত ছিলো না, তারা ছিলো নিরপরাধ। এ ধরনের গণপিটুনি ঠেকাতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে। গুজব সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না।

বুধবার (২৪ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে  তিনি একথা বলেন।

এ সময় তিনি জানান, গুজব ছড়ানো অভিযোগে ৬০টি ফেসবুক পেজ, ২৫টি  ইউটিউব লিংক এবং ১০টি ভুয়া নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে।  শুক্রবার জুমার নামাজে খুৎবার সময় ইমামের মাধ্যমে গুজববিরোধী বক্তব্য প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। সারাদেশে এ পর্যন্ত ৩১ মামলা হয়েছে এবং ১০৩ জন্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো ঘটনাতেই ছেলেধরার অস্তিত্ব মেলেনি।

এমন অবস্থায় বৃহস্পতিবার থেকে সচেতনতা সপ্তাহ পালন করবে পুলিশ। এছাড়া কোনো সন্দেহ হলে ৯৯৯ এ কল করে জানানোর আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক, একইসঙ্গে স্বল্প সময়ে পুলিশ সেখানে পৌঁছে যাবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি