ঢাকা   ০৪:২১:৩১ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর দেশে ৪৭.২ শতাংশ নারীর বাল্যবিবাহ: সমাজকল্যাণমন্ত্রী মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপ-চায়না জাল অপসারণে অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেন, গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল আর্থিক হিসাব বন্ধ ভোটের মাধ্যমেই পাস, বিকল্প নেই: ইসি সানাউল্লাহ পাকিস্তানের সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্মারক সই আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় গণতন্ত্র হুমকিতে: রিজভী উন্নয়ন প্রকল্পে অপচয় রোধের তাগিদ অর্থমন্ত্রীর

জকিগঞ্জে গুজবের প্রতিবাদ করায় কৃষকলীগ নেতার উপর হামলা

Reporter Name
  • Update Time : Saturday, August 3, 2019,
  • 320 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
৩ আগষ্ট ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম,
জকিগঞ্জ প্রতিনিধিঃ
জকিগঞ্জে ছেলেধরা বের হয়েছে বলে গুজব ছড়ানোর সময় প্রতিবাদ করায় সুলতানপুর ইউনিয়ন কৃষকলীগের সহ সভাপতি ও মানবাধিকারকর্মী আব্দুর রুফ রবের উপর অতর্কিত হামলা করেছে স্থানীয় ফলাহাট গ্রামের আব্দুল মোতালেব ছতই মিয়ার ছেলে অটোরিকশা চালক বাহার উদ্দিন। এ ঘটনায় আহত আব্দুর রুফ (রব) বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে পুলিশ এখনো মামলাটি রেকর্ড করেনি বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সরকার। মামলাটি রেকর্ড না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন জকিগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন কৃষকলীগ নেতা আব্দুর রুফ রব।
অভিযোগ সূত্রে জানাযায়, অটোরিকশা চালক বাহার উদ্দিন স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়–য়া শিক্ষার্থী সহ তার গাড়িতে থাকা যাত্রীদেরকে পুরো দেশে ছেলেধরা বের হয়েছে বলে প্রায়ই বলে থাকে। গত বৃহস্পতিবার আব্দুর রুফ রব অটোরিকশায় চড়ে বাড়িতে আসার পথে চালক বাহার উদ্দিন এসব গুজব ছড়ানো বিষয় আলাপ করতে শুরু করলে তিনি এনিয়ে কথা বলতে নিষেধ করেন। এ সময় অটোরিকশা চালক বাহার উদ্দিন কৃষকলীগ নেতা আব্দুর রুফ রবকে উদ্দেশ্য করে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বার্তা বলতে শুরু করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এনিয়ে আব্দুর রুফ রব থানাবাজার মাদ্রাসার ম্যানেজিং কমিটির বৈঠকে আলোচনা করেন। বৈঠক শেষে বাড়ি ফেরার পথে পাঠানচক রাস্তার মোড়ে বাহার উদ্দিন ও তাঁর ছোট ভাই জামাতকর্মী লোকমান উদ্দিন তাকে পরিকল্পিতভাবে লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সরেজমিন তদন্ত করেছি। এলাকাবাসী সমাধানের চেষ্ঠা করছেন। সমাধান না হলে আমরা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি