• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

জকিগঞ্জে গুজবের প্রতিবাদ করায় কৃষকলীগ নেতার উপর হামলা

নিজস্ব সংবাদ দাতা / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০১৯

৩ আগষ্ট ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম,
জকিগঞ্জ প্রতিনিধিঃ
জকিগঞ্জে ছেলেধরা বের হয়েছে বলে গুজব ছড়ানোর সময় প্রতিবাদ করায় সুলতানপুর ইউনিয়ন কৃষকলীগের সহ সভাপতি ও মানবাধিকারকর্মী আব্দুর রুফ রবের উপর অতর্কিত হামলা করেছে স্থানীয় ফলাহাট গ্রামের আব্দুল মোতালেব ছতই মিয়ার ছেলে অটোরিকশা চালক বাহার উদ্দিন। এ ঘটনায় আহত আব্দুর রুফ (রব) বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে পুলিশ এখনো মামলাটি রেকর্ড করেনি বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সরকার। মামলাটি রেকর্ড না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন জকিগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন কৃষকলীগ নেতা আব্দুর রুফ রব।
অভিযোগ সূত্রে জানাযায়, অটোরিকশা চালক বাহার উদ্দিন স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়–য়া শিক্ষার্থী সহ তার গাড়িতে থাকা যাত্রীদেরকে পুরো দেশে ছেলেধরা বের হয়েছে বলে প্রায়ই বলে থাকে। গত বৃহস্পতিবার আব্দুর রুফ রব অটোরিকশায় চড়ে বাড়িতে আসার পথে চালক বাহার উদ্দিন এসব গুজব ছড়ানো বিষয় আলাপ করতে শুরু করলে তিনি এনিয়ে কথা বলতে নিষেধ করেন। এ সময় অটোরিকশা চালক বাহার উদ্দিন কৃষকলীগ নেতা আব্দুর রুফ রবকে উদ্দেশ্য করে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বার্তা বলতে শুরু করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এনিয়ে আব্দুর রুফ রব থানাবাজার মাদ্রাসার ম্যানেজিং কমিটির বৈঠকে আলোচনা করেন। বৈঠক শেষে বাড়ি ফেরার পথে পাঠানচক রাস্তার মোড়ে বাহার উদ্দিন ও তাঁর ছোট ভাই জামাতকর্মী লোকমান উদ্দিন তাকে পরিকল্পিতভাবে লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সরেজমিন তদন্ত করেছি। এলাকাবাসী সমাধানের চেষ্ঠা করছেন। সমাধান না হলে আমরা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন