• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

হাজীগঞ্জে মশক নিধন সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মুলক সভা

নিজস্ব সংবাদ দাতা / ২৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

৬ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, দিলারা আক্তার লুনা :
হাজীগঞ্জে কামিল মাদ্রাসায় মশক নিধন, ইভটিজিং, যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা
ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গত ৫ আগস্ট সোমবার দুপুরে মাদরাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, দেশের এক তৃতীয়াংশ মানুষ শিক্ষিত। তাহলে এ শিক্ষিত সমাজে কিভাবে গুজব প্রতিষ্ঠা লাভ করে। তাই গুজবে কান না দিয়ে, আমাদের যার যার অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে এবং ধর্মীয় মূল্যবোধ মেনে চলতে হবে।

তিনি বলেন, কোথাও আইন-শৃঙ্খলার অবনতি অথবা অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হলে বা আশংকা দেখা দিলে সাথে সাথেই পরিবারের দায়িত্বশীল, স্থানীয় জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী অথবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে। প্রয়োজনে জাতীয় জরুরি হেল্প লাইন ‘৯৯৯ এবং জাতীয় তথ্য সেবা ‘৩৩৩থ নম্বরে ফোন করতে হবে। এ সময় তিনি মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

মাদ্রাসার উপাধ্যক্ষ কাজী আবু তাহের আহম্মদ উল্যাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মিন্টু, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রধান মুহাদ্দিস মাও. আবু নছর আশ্রাফী। আলোচনা সভায় অতিথিবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন