ঢাকা   ১১:১৫:১৩ এএম, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীন থেকে আমদানি করা এডিস মশা নিধনের কীটনাশক ছিটানো শুরু

Reporter Name
  • Update Time : Friday, August 9, 2019,
  • 304 Time View

৯ আগস্ট ২০১৯  বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

চীন থেকে আমদানি করা এডিস মশা নিধনের কীটনাশক ছিটানো শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মোটরসাইকেলে করে নতুন এই কীটনাশক ছিটানো হচ্ছে।

শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে কীটনাশক প্রয়োগ শুরু করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আমাদের ওষুধ সব দপ্তরে পরীক্ষিত হয় এসেছে। আজ থেকে নতুন ওষুধ ছিটানো শুরু হলো। তবে আমরা যেমন ওষুধ ছিটাবো তেমনি সবাইকে সচেতন হতে হবে। আমাদের কাজ ওষুধ ছিটানো হলে নগরবাসীর কাজ সচেতন হওয়া। আমরা যারা ঈদে বাড়ি যাচ্ছি সবাই খেয়াল রাখবো যেন আমাদের বাসার ভেতরে বালতি, বদনা, গাছ বা ফুলের টব এগুলো যেন উল্টে যাই, এগুলোতে পানি জমতে না পারে। জানালার পর্দা ভাঁজ করে যাই পারলে অ্যারোসল ছিটিয়ে যাই। কমডের ঢাকনা যেন নামিয়ে যাই।

মোটরসাইকেলে মশার ওষুধ ছিটানোর নতুন পদ্ধতি দেখে সন্তুষ্টি প্রকাশ করে ডিএনসিসি মেয়র বলেন, হেঁটে হেঁটে ওষুধ দিতে হয় বলে মশককর্মীদের অনেক অভিযোগ শুনতাম। তাদের জন্য এটাই চেয়েছিলাম। একবার ওষুধ দেওয়া শেষ হলে অফিসে এসে দ্রুত রিফিল করে ফের ওষুধ দিতে যেতে পারবে তারা।

এসময় মন্ত্রী তাজুল ইসলামকে নিয়ে টাউন হল এলাকার বাজারের বিভিন্ন দোকান, আবাসিক ভবন এবং অলিগলিতে পরিবেশ পর্যবেক্ষণ করেন মেয়র।

পরিদর্শন শেষে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকার সর্বাত্মকভাবে সবাইকে সঙ্গে নিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। আজ ছুটির দিনেও আমরা এসেছি, আপনারা এসেছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশনকে আমরা নতুন করে এক হাজার ৬০০ কর্মী দিয়েছি। ডেঙ্গু প্রতিরোধে আমাদের বছরের ৩৬৫ দিন কাজ করতে হবে। সরকার একা এ কাজটি করতে পারবে না। আমাদের সকলের দায়িত্ব আছে। প্রতিটি বাড়ির মালিককে নিজ নিজ উদ্যোগে তাদের বাস-বাড়ি পরিষ্কার রাখতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি