ঢাকা   ১০:৪৫:৪৯ এএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের নতুন ডিসি এনামুল হক

Reporter Name
  • Update Time : Sunday, August 25, 2019,
  • 228 Time View

২৫ আগস্ট ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ এনামুল হককে জামালপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে জামালপুর জেলার ডিসি ছিলেন আহমেদ কবীর। নারী সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও প্রকাশের জেরে তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে সকালে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এরপর অপর এক আদেশে জামালপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে এনামুল হককে নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে খন্দকার সোহেল আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে জামালপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট কর হয়। যা পরবর্তিতে মুছে ফেলা হলেও তার আগেই ফেসবুক এবং মেসেঞ্জারের বিভিন্ন গ্রুপে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

যদিও অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে সাজানো দাবি করেছেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি