ঢাকা   ০৬:০৬:৩৬ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় সাবেকদের দিয়ে আওয়ামীলীগের কমিটি গঠন নতুন মুখ গরীবশাহ

Reporter Name
  • Update Time : Monday, September 2, 2019,
  • 269 Time View
২ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পৌরসভাসহ ৫ টি ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি ঘোষনা করেছে ফেনী জেলা কমিটি।১ সেপ্টেম্বর (রোববার) বিকালে ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম ও সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী স্বাক্ষরিত এক বার্তায় এই কমিটি ঘোষনা করা হয়।
জেলা আওয়ামীলীগের ঘোষিত নতুন কমিটিতে সভাপতি-সম্পাদক পদে তেমন কোন পরিবর্তন আসেনি।শুধুমাত্র ৫নং মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন করা হয়েছে।এই পদে সাবেক কমিটির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাষ্টারের স্থলাভিষিক্ত হলেন,নতুন মুখ ৫নং মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন চৌধুরী বাদশা।বাকী কমিটি গুলিতে সভাপতি-সম্পাদক পদে সাবেকরা আবার ও নতুন কমিটিতে স্থান পেয়েছেন।
ঘোষিত নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে ছাগলনাইয়া পৌর আওয়ামীলীগের সভাপতি পদে,পৌর মেয়র মোঃ মোস্তফা,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।৫নং মহামায়া ইউনিয়নে সভাপতি শাহাজান মিনু,সাঃসম্পাদক ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী,৬নং পাঠাননগর ইউনিয়নে সভাপতি এয়ার আহাম্মদ ভূঞাঁ,সাঃসম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল,৮নং রাঁধানগর ইউনিয়নে সভাপতি মাঈন উদ্দিন মেম্বার,সাঃসম্পাদক বেলায়েত হোসেন মান্না,৯নং শুভপুর ইউনিয়নে সভাপতি ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম,সাঃসম্পাদক হাজী কামাল উদ্দিন ও ১০নং ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি