ঢাকা   ০৭:৫৮:০৭ পিএম, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ উপজেলায় দলীয় প্রতীকে নির্বাচন করবে বিএনপি

Reporter Name
  • Update Time : Saturday, September 7, 2019,
  • 268 Time View
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৭ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 

আসন্ন ৮টি উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এছাড়া ‘আসামের নাগরিকপঞ্জি করে ১৯ লাখ মানুষকে নাগরিকত্ব বাদ দিয়ে তারা বাংলাদেশী নাগরিকথ আসাম ও ভারত সরকারের মন্ত্রী, বিজেপি নেতাদের এ ধরনের বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের নীরব থাকার বিষয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে সরকারের কাছে এর ব্যাখ্যা দাবি করেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের মাঝে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে বিকালে দলটির স্থায়ী কমিটির বৈঠকে শুরু হয়। সভার মাঝে উঠে এসেছে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্তের কথা জানান মির্জা ফখরুল। বৈঠকে লন্ডন থেকে স্কাইপে সংযুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, আগামী ১৪ অক্টোবর ৮টি উপজেলায় নির্বাচন হবে। সেই ৮টি উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতের আসামের নাগরিকপঞ্জির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আসামের মন্ত্রী, বিজেপির মন্ত্রী ও নেতাদের বক্তব্যে আমরা উদ্বিগ্ন। আসামে যে নাগরিকপঞ্জি তৈরি করা হয়েছে, সেখানে ১৯ লাখ নাগরিক বাদ পড়েছে। আর বেশির ভাগ বলছেন যে, তারা বাংলাদেশি নাগরিক! আমরা এধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এটা উদ্দেশ্যপ্রণোদিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, বাংলাদেশের সরকার এ বিষয়ে নীরব থাকছেন। সুতরাং আমরা বাংলাদেশের সরকারের কাছে এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা চাই।



‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পূর্ণ সুস্থথ হাসপাতালের চিকিৎসকদের এ ধরনের বক্তব্যের বিরোধিতা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, পিজি হাসপাতালের ভাইস চ্যান্সেলর এবং মেডিকেল বোর্ডের প্রধান এ ধরনের একটা বক্তব্য দিয়েছেন। তারা  বলেছেন- উনি (খালেদা জিয়া) ভালো আছেন। কিন্তু আমরা খুব ভালো করেই জানি, তিনি একেবারেই ভালো নেই। তার ব্ল্যাড প্রেসার ওঠা-নামা করছে। আর তার ব্লাড সুগার ১৪, ১৫ ও ১৬ পর্যন্ত থাকছে। এজন্য আমরা উদ্বিগ্ন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়েছে- এটা আমরা মনে করতে পারছি না। আমরা মনে করি, তার উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে তাকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসা নেয়ার সুযোগ দেয়া উচিত।

বিএনপি মহাসচিব জানান, বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে রোববার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস,  ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হোসেন মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি