• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
এমপি গাজী নজরুলের বর্তমান অবস্থান কোথায়? রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী? সাংবাদিক পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ জরুরি: তথ্যমন্ত্রী যে কোন কারণে রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে সুযোগ রয়েছে : স্বরাষ্ট্র মন্ত্রী কম্বোডিয়ার চাকরির ফাঁদে নারীরা, সক্রিয় দালালচক্র রাজধানীসহ দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, সিএনজি পাম্পে দীর্ঘ লাইন চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮

অবাধে লুটপাট করছে সরকার : মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ দাতা / ২২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

২০ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধে লুটপাট করে দেশকে শ্মশানে পরিণত করেছে সরকার। এখন তাদের দুর্নীতির কল নিজে নিজেই নড়া শুরু করেছে। গত কয়েকদিনেই ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ নেতারাই প্রমাণ করেছে, তারা দেশের সম্পদ লুট করে নিচ্ছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল আয়োজিত মানববন্ধনে শুক্রবার সকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ঢাকার ক্যাসিনোগুলো চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ধরা পড়ে এখন অন্যের দোষ ধরছে।

মির্জা ফখরুল আরও বলেন, দুর্নীতিকে প্রতিবাদহীন রাখতে সরকার, বিরোধী নেতাকমীদের জেলে পুরে রাখছে। সরকারের ভয়ে বিচারপতিরাও স্বাধীনভাবে বিচার কাজ চালাতে পারছেন না।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন