• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান

জাতিসংঘের সভায় বক্তব্য দেবেন সাকিব

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

২৬ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 

বেশ কয়েকবছর ধরেই জাতিসংঘের সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টুয়েন্টি সাকিব আল হাসান। তারই ধারাবাহিকতায় এবার তিনি জাতিসংঘের সভায় যোগ দিতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন।

দেশ ছাড়ার আগে যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বিষয়টি নিজেই নিশ্চিত করে জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় ওই সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, অনেকেই জানে না যে ইউনিসেফের তরফ থেকে জাতিসংঘের একটি সভায় আমি যাচ্ছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীও থাকবেন। আমাকে একটা বক্তব্যও রাখতে হবে।

জাতিসংঘের সভায় যোগ দিতে পারাকে অত্যন্ত গর্বের বিষয় উল্লেখ করে টাইগারদের এই বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, বাংলাদেশকে এমন একটি পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আসলে আমি খুবই বিশেষ কিছু অনুভব করি।

সাকিব জাতিসংঘের সভায় যোগদান শেষে ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলতে যাবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন