ঢাকা   ১১:৪০:০৯ এএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে যুবক নিহত

Reporter Name
  • Update Time : Thursday, September 26, 2019,
  • 223 Time View

২৬ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধেথ এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম তৌহিদ (৩৫)। তার বাড়ি চট্টগ্রামে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে। নিহতের বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।

খিলগাঁও থানার ডিউটি অফিসার আজাদ হাওলাদার জানান, সুরতহাল শেষে ভোর ৪টায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পাঠান খিলগাঁও থানার এসআই সৈয়দ রুহুল আমি। বর্তমানে নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এসআই আজাদ জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। যোগাযোগও করেনি কেউ। নিহতের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। পিবিডি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি