• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের উদ্যোগ সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী ঘোষণা ১৭ বছরে ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি অপ্রাপ্তবয়স্ক প্রেম-প্রণয়: নীরব সামাজিক বিপর্যয়ের অশনি সংকেত মেঘনায় চাদাবাজির মামলায় গ্রেপ্তার নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মামলার জটে সড়ক, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য নির্বাচিত হলেন মেঘনার এডভোকেট সাইফ উদ্দিন রতন।

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

৪ অক্টোবর ২০১৯ ,, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হলেন কুমিল্লার মেঘনা উপজেলার এডভোকেট সাইফ উদ্দিন রতন।   বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ এর স্বাক্ষরিত  দলীয় প্যাড থেকে  এ তথ্য নিশ্চিত হওয়া যায়।    ১৭৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে এডভোকেট মাহবুব হোসেন কে আহবায়ক ও এডভোকেট মো: ফজলুর রহমান কে সদস্য সচিব করে আগামী তিন মাসের জন্য   এ কমিটি অনুমোদন      করা হয়। এডভোকেট সাইফ উদ্দিন রতন সুপ্রিম কোর্টে কর্মরত আছেন। তিনি মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়নের জলার পাড় নোয়াগাও গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।  এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন আমি আনন্দিত,আমি দলের চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী কারান্তরীণ বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতাদের সহ ফোরামের সকল নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ও নেত্রীর  মুক্তির জন্য যেন মুখ্য ভুমিকা পালন করতে পারি এ জন্য দলের নীতি নির্ধারক ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া ও সহযোগিতা  চাই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন