ঢাকা   ০৫:৫৩:১৫ এএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে পাপনসহ বিসিবির প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : Wednesday, October 23, 2019,
  • 296 Time View

২৩ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

ক্রিকেটের চলমান সংকট নিরসনে গণভবনে গিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশ কয়েকজন পরিচালক। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে ১১ দফা দাবিতে ডাকা ক্রিকেটারদের ধর্মঘটের ব্যাপারে কথা বলবেন তারা। 

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে পাপনের নেতৃত্বে গণভবনে পৌঁছায় বিসিবির একটি প্রতিনিধি দল। এর আগে সংগঠনের স্বাধীনতা, পারিশ্রমিক বৃদ্ধি, ঘরোয়া ক্রিকেটের সংস্কার, চুক্তি কাঠামোর পরিবর্তনসহ সর্বমোট ১১ দফা দাবিতে ধর্মঘট ডাকেন ক্রিকেটাররা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকালেই মাশরাফীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। মাশরাফীর কাছ থেকে বর্তমান অবস্থা জেনে তাকে ক্রিকেটারদের মাঠে ফেরার বার্তা দিতে বলেন প্রধানমন্ত্রী। বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একটি জাতীয় দৈনিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি