• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
“লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা

উত্তপ্ত জাবি, বিক্ষুব্ধরা জড়ো হচ্ছেন

নিজস্ব সংবাদ দাতা / ২৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

৬ নভেম্বর ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :  দুর্নীতির অভিযোগ ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রীগের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভে জড়ো হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী।

বুধবার (৬ নভেম্বর) সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনের পাশে মুরাদ চত্বরে জড়ো হতে থাকেন তার।

আজ সাকল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন আন্দোলনরত-শিক্ষার্থীরা। পরে ভবনটির ফটক আটকে দেওয়া হয়।

সকাল সাড়ে ১০টার দিকে মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিছিলটি ছাত্রীহল এলাকায় অবস্থান করছে। ছাত্রী হলগুলো থেকে ছাত্রীদের বের হতে আহবান জানাচ্ছেন তারা। এসময় হল ছাড়ার নির্দেশের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বিক্ষোভ মিছিল শেষ পুরাতন প্রশাসনিক ভবনের সামনে উপচার্য অপসারণ মঞ্চে সংহতি সমাবেশ হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, হল ছাড়ার নির্দেশের পরও রাতে হলে অবস্থান করা ছাত্রীদে অনেকেই আজ সকালে হল ছাড়েন। একাদিক ছাত্রী জানিয়েছেন, হল ছাড়তে হল প্রশাসন তাদের চাপ প্রয়োগ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন