ঢাকা   ০৩:০৮:৩৩ পিএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগ মহানগর দক্ষিণের সম্মেলন উদ্বোধন কাদেরের ‌

Reporter Name
  • Update Time : Monday, November 11, 2019,
  • 236 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১১ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উঁড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্য‌মে জাতীয় পতাকা উত্তোল‌ন করেন ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক জাহাঙ্গীর কবির নানক, স্বেচ্ছাসেবক লীগের প্রথম সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন। 

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৬ সালের ৩১ মে। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় পদপ্রত্যাশী অনেকেই কোণঠাসা ছিলেন। সম্মেলনের তারিখ ঘোষণার পর তারাও মাঠে নেমেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি