• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

এক মাস আগেই সতর্ক করা হয় মার্কেট কর্তৃপক্ষকে : ফায়ার সার্ভিস 

নিজস্ব সংবাদ দাতা / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

২০ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

ঢাকার টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে আগুন লাগার কারণ হিসেবে মার্কেট কর্তৃপক্ষের গাফিলতি ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তারা বলছেন, একমাস দশদিন আগে ফায়ার সার্ভিসের পক্ষে রাজধানী মার্কেটে মহড়ার কাজ হয়েছিল। সে সময় মার্কেটের বৈদ্যুতিক তারসসহ আরো কিছু দুর্বলতা পাওয়া যায়। এসব ত্রুটি সারাতে মার্কেট কর্তৃপক্ষকে একমাস সময় দেওয়া হয়। মার্কেট কর্তৃপক্ষ আমাদের কাছে দুই মাস সময় চেয়েছিল। তার আগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।

সাজ্জাদ হোসেন বলেন, মার্কেটের ১৪/১৫টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনই বলা সম্ভব নয়। তদন্ত হবে, তদন্তের পর এর বিস্তারিত বলা যাবে। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা তিনি নিশ্চিত করে জানাতে পারেন নি। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

বুধবার (২০ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮০ জন কর্মকর্তা-কর্মচারী দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ, র‍্যাব, আনসারসহ স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন