• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

বিচারপতি মাহমুদুল আমীনের জানাজা সম্পন্ন

নিজস্ব সংবাদ দাতা / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

২৩ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্ট চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মুহাম্মদ ঈমান আলী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক ও অন্যান্য আইনজীবী এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে বিচারপতি ও আইনজীবীরা মাহমুদুল আমীন চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আজ বাদ এশা সিলেটে হযরত শাহজালালের (র.) মাজারে তার জানাজা শেষে মাজারেই তাকে দাফন করা হবে।

রোববার বাদ মাগরিব রাজধানীতে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর সময় তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী  ২০০১ সালে প্রধান বিচারপতি হন। ২০০২ সালের ১৭ জুন তিনি অবসর গ্রহণ করেন।  ২০০১ সালের ২৮শে ফেব্রুয়ারিতে বিচারপতি লতিফুর রহমানের অবসর গ্রহণের পর মাহমুদুল আমিন চৌধুরীকে দেশের ১১তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০১ সালের ১লা মার্চ তিনি প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করে ২০০২ সালের ১৭ই জুন অবসর গ্রহণ করেন।

মাহমুদুল আমিন চৌধুরীর সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হতে মেট্রিকুলেশন এবং এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভের পর ঢাকা সিটি ল’কলেজ হতে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

১৯৬৩ সালে আইনজীবি হিসেবে সিলেট জেলা বারে যোগ দেয়া মাহমুদুল চৌধুরী ১৯৮৭ সালের জানুয়ারিতে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন এবং ১৯৯৯ সালে আপীল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। এরপর হন দেশের প্রধান বিচারপতি।

মাহমুদুল আমিন চৌধুরীর জন্ম ১৯৩৭ সালের ১৮ই জুন। তার পিতার নাম আব্দুল গফুর চৌধুরী। যিনি ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন