• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদ দাতা / ২১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

২৩ ডিসেম্বর ২০১৯ , বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। এ সময় ঢাবি প্রক্টোরসহ জড়িতদের বহিষ্কারেরও দাবি জানায় শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যথর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন বলেন, সনজিত-সাদ্দামের নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকেও তাদের বহিষ্কার করতে হবে। এই হামলায় মদদ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তারাও এর দায় এড়াতে পারে না।

পরে রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি ফের রাজু ভাস্কর্যে আসে। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে তারা বিভিন্ন ধরণের স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন