• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ২৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

৮ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে এ নিয়ে দেশটিতে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বরাতে এনডিটিভির খবরে দাবি করা হয়, ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। গত ২৪ মার্চ ২১ দিনের লকডাউন ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা শেষ হবে আগামী ১৪ এপ্রিল। করোনার পরীক্ষা বাড়ানোর প্রতিই এখন জোর দিচ্ছে ভারতীয় সরকার। এদিকে নভেল করোনাভাইরাস সংক্রমণের পর প্রথম যে দিনে চীনে কোনো রোগীর মৃত্যু ঘটেনি, সেদিনই সর্বাধিক মৃত্যু দেখল মহামারীর নতুন কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যে হিসাব নিয়মিত প্রকাশ করছেন, তাতে যুক্তরাষ্ট্রে এক দিনেই ১৮৫৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর রেকর্ড হয়েছে নিউইয়র্ক শহরেও। সেখানে ২৪ ঘণ্টায় আটশর বেশি মানুষের প্রাণ গেছে। গত ১৪ মার্চ নিউইয়র্ক রাজ্যে কোভিড-১৯ এ প্রথম মৃত্যুর পর একদিনে এত মানুষের মৃত্যু আর ঘটেনি। নিউইয়র্ক রাজ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ১ লাখ ৪০ হাজার। শুধু নিউইয়র্ক শহরেই মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে বলে জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ পরিসংখ্যানে তথ্য মিলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন