• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

করোনা :কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন কুমিল্লা জেলা পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ২৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

৮ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :
কুমিল্লায় বেতনের টাকায় করোনার কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র দুই হাজার পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেছে জেলা পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন, শাখাওয়াত হোসেন, আজিম উল-আহসান, তানভীর সালেহীন ইমন ও নাজমুল হাসান রাফিসহ জেলা ও থানা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে শুরু থেকেই জেলা পুলিশ সচেতনতামূলক লিফলেট বিতরণ, সাম্প্রতিক সময়ে প্রবাস থেকে আসা জেলার ১৫ হাজার ২৫৬ জন প্রবাসীর বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি এবং তাদের বাড়িতে সঙ্গরোধের বিষয়টি নিশ্চিত করা ছাড়াও ত্রাণ বিতরণে সহায়তা, জীবাণুনাশক স্প্রে দেয়া, সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করাসহ সরকারের নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।

এছাড়া জেলা পুলিশের সদস্যরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তাদের বেতনের টাকা থেকে জেলার ১৮টি থানা এলাকার হতদরিদ্র দুই হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (৫ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার তৈল ও একটি সাবান) বিতরণ করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন