• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

কুমিল্লায় ঢাকা থেকে আসা দুই শিশু করোনা আক্রান্ত

নিজস্ব সংবাদ দাতা / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

৯ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

কুমিল্লার বুডিচংয়ের জিয়াপুরের যে মহিলা (৬৫) ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর দুই নাতি (৭ বছর ও ৪ বছর) করোনায় আক্রান্ত হয়েছেন। গত রবিবার ঢাকায় মহিলা মারা যাওয়ার পর তাঁর ছেলে ও পরিবারের ৭ সদস্য কুমিল্লার বুড়িচংএর জিয়াপুরে চলে আসেন। সেদিনই প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ তাদের বাড়িটি লকডাউন করে ফেলে। ঐ বাড়ির ৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ বৃহস্পতিবার ফোনে তাদের দুই শিশুর করোনা পজিটিভ ফল আসে। বাড়িটির কাজের মহিলা ও আরেকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ ঐ বাড়িতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য দেয়া হয়েছে। যে দুই শিশু আক্রান্ত হয়েছেন তারা ঢাকা থেকে করোনা বহন করেছেন। স্থানীয়ভাবে নয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন