• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, সাধারণ ছুটি বাড়িয়েছে ১৬ মে পর্যন্ত

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

৫ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক :
                রমজান ও ঈদ সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যবসা বাণিজ্য চালু রাখার স্বার্থে সীমিত পরিসরে দোকান পাট খোলা রাখা যাবে। তবে ক্রয় বিক্রয়ের সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ আজ ৪ মে সোমবার আলাদা আদেশ জারি করে উপরোক্ত নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় আরো বলা হয়েছে, বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আসা যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত ব্যবস্থা রাখতে হবে। আর দোকান পাট এবং শপিংমল আবশ্যিকভাবে বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে। অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক আদেশে সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৬ মে পর্যন্ত থাকবে সাধারণ ছুটি। তার মধ্যে ৬ মে বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি, ৮ ও ৯ মে এবং ১৪ ও ১৫ মের সাপ্তাহিক ছুটির দিনগুলোও ঘোষিত ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। ছুটির বাইরে থাকবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরা। তাছাড়া উৎপাদন ও রপ্তানিসহ সব কলকারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করে চালু রাখতে পারবে। সড়ক ও নৌপথে সব ধরনের পণ্য পরিবহনের সাথে নিয়োজিত যানবাহন চলাচল অব্যাহত থাকবে। তবে সাধারণ ছুটির সময় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন