• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

মৌচাক ও আনারকলি মার্কেট ঈদের আগ পর্যন্ত বন্ধ

নিজস্ব সংবাদ দাতা / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২০

৯ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক :

: প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্ক ভুগছে গোটা বিশ্ব। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। উদ্ভূত এই পরিস্থিতিতে অনেক শপিংমল ও মার্কেট ঈদে বন্ধ থাকছে।

একই সিদ্ধান্তের পথে হাঁটল মৌচাক এবং আনারকলি মার্কেট কর্তৃপক্ষও। এই দুটি মার্কেটও ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহির আহমেদ ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জহির আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে দোকানদার ও ক্রেতা উভয়ের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে মার্কেট না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে একই কারণে নিউমার্কেটও ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রোজায় না খোলার সিদ্ধান্ত নেয় দেশের অন্যতম সেরা শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক। এই দুই জায়ান্ট শপিংমলের এমন সিদ্ধান্তের পর নিরাপত্তার স্বার্থে বায়তুল মোকাররম মার্কেটও ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল ১০ মে থেকে খোলার কথা চিঠিতে উল্লেখ করা হয়। তবে বিকাল ৪টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন