• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুতুবদিয়ায় ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত ফিরলেন ৭ মেঘনায় ফার্নিচারের দোকানে ছিনতাই, গ্রেপ্তার ১ রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২৫ জন: একজনের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

১৮ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :

কুমিল্লায় নতুন করে ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে ৩০৭ জন। রবিবার রাতে নগরীর পুরাতন  মৌলভীপাড়া এলাকার সোনালী ব্যাংক কর্মকর্তা মাহা্‌বুব এলাহীর মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩ জন হলো।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি কর্পোরেশনে ১ জন, আদর্শ সদরে ২ জন,  চান্দিনায় ২ জন, দাউদকান্দিতে ৩ জন, সদর দক্ষিণে ১ জন, লাকসামে ৭ জন, নাঙ্গলকোটে ৪ জন, বুড়িচংয়ে ১ জন ও কুমিল্লা মেডিকেল কলেজ রিপোর্ট এ ৪ জন ।

আজ সোমবার দুপুর পর্যন্ত কুমিল্লায় ৫৩ জন সুস্থ্য হয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিস এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ২৪ জন , সদরে ৮  জন , তিতাসে ১২ জন, দাউদকান্দিতে ১৪ জন, বুড়িচংয়ে ১০ জন, চান্দিনায় ১৭ জন, দেবিদ্বারে ১০৮ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১০ জন, ব্রাহ্মণপাড়ায় ৭ জন, সদর দক্ষিণে ৪ জন, চৌদ্দগ্রামে ২ জন ,মনোহরগঞ্জে ৬ জন, মুরাদনগরে ৩৭ জন, হোমনায় ৪ জন, নাঙ্গলকোটে ১১ জন, লালমাইয়ে ৩ জন ও লাকসামে ২২ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৩০৭ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন