• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ

হোমনায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইউএনওর ঈদ উপহার

নিজস্ব সংবাদ দাতা / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

২৩ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা, :
হোমনায় এলাকা থেকে এলাকায় গ্রামের পথে ঘুরে ঘুরে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শাড়ি, শার্ট, লুঙ্গি, ঈদ উপহার হিসেবে বিতরণ করছেন ইউএনও তাপ্তি চাকমা।

আজ শনিবার থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে,ঘুরে দরিদ্র জনগোষ্ঠীর অসহায় মানুষগুলোর মাঝে। শাড়ি,শার্ট, লুঙ্গি,ঈদ উপহার হিসেবে বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাপ্তি চাকমা। আজ উপজেলা সদর, মাথাভাঙ্গা, নিলখী ইউনিয়নের ভিবিন্ন গ্রামের মেঠো পথে ঘুরে ঘুরে এমন অসহায় দরিদ্র মানুষ গুলোর মাঝে এই ঈদ উপহার নিজ হাতে তুলে দেন তিনি।

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের শুরু থেকেই টানা কাজ করে যাচ্ছেন, মানবতার ফেরিওয়ালাখ্যাত ইউএনও তাপ্তি চাকমা। মানুষের দরজায় দরজায় ত্রাণ পৌঁছে দেয়া, হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা, বাজার ব্যবস্থা মনিটরিং করা সহ অসহায় দরিদ্র দুস্থ মানুষগুলোর মুখে হাসি ফোটাতে নিরন্তর চেষ্টা তাঁর।

আজ এই উপহার সামগ্রী বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ঈদ উপহার সামগ্রী যতটা বরাদ্দ আছে। সেগুলোই এলাকায় এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র অসহায় জনগোষ্ঠীর মাঝে বিতরণ করছি এবং শেষ না হওয়া পর্যন্ত এই দরিদ্র মানুষ গুলোকে খোঁজে খোঁজে বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন