• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ঠাকুরগাঁও হরিপুরে এক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

২৯ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে রিমা (৭) নামে এক কন্যাশিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল ২৮ মে বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশি হরিপুর উপজেলার বকুয়া (কাসুয়াপাড়া) গ্রামের আব্দুল বারেকের বাসার মেঝে থেকে শিশু রিমার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় শিশু রিমার বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে সন্ধ্যায় প্রতিবেশি আব্দুল বারেকের ছেলে রাজুর নাম উল্লেখ্যসহ ৪ জনের বিরুদ্ধে হরিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পরিবারের বরাদ দিয়ে পুলিশ জানায়, গতকাল সকালে নাস্তা খেয়ে বাড়ি থেকে শিশুকন্যা রিমা বের হয়। রিমাকে ৩-৪ ঘন্টা ধরে তার বাবা-মা বাসায় দেখতে না পেয়ে প্রতিবেশীদের বাড়ি ও আশে-পাশে খোঁজাখুজি করে। পরে দুপুরে প্রতিবেশী আব্দুল বারেকের তালাবদ্ধ টিনসেট ঘরের মেঝেতে রিমার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি হরিপুর থানা পুলিশকে অবহিত করলে তৎক্ষনিকভাবে হরিপুর থানার ওসি আমিরুজ্জামানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
হরিপুর থানার ওসি আমিরুজ্জামান হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা চেস্টা করছি এজাহারভুক্ত আসামীদের গ্রেফতার করতে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে। তারপর বলা যাবে মেয়েটির হত্যার কারন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন