• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ফার্নিচারের দোকানে ছিনতাই, গ্রেপ্তার ১ রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ

কুমিল্লায় ক্রেন চাপায় এক শ্রমিক নিহত

নিজস্ব সংবাদ দাতা / ২৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

২ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :
কুমিল্লায় পল্লী বিদ্যুত সমিতির ঠিকাদারী প্রতিষ্ঠানের ক্রেন চাপায় হেদায়েতুল্লাহ নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় চালকসহ আরও ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেদায়েতুল্লাহ সদর দক্ষিণ উপজেলার ছনগাঁও গ্রামের আঃ লতিফের ছেলে। এ ঘটনায় চালক নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকরা জানান, গত প্রায় ৬ মাস ধরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে মোহনপুর এলাকায় বৈদ্যুতিক খুটি স্থানান্তরের কাজ করে আসছিল কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-৪ এর ঠিকাদারী প্রতিষ্ঠান ফাহিম কনস্ট্রাকশন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের ক্রেনযোগে শ্রমিকরা কাজে যোগদানের জন্য সেখানে যাচ্ছিল। রেললাইনে পৌছার ৫শ গজ আগে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ক্রেনটি একটি পুকুরে পড়ে যায়। এসময় শ্রমিকরা লাফ দিয়ে নামতে গিয়ে আহত হয় এবং হেদায়েতুল্লাহ নামে একজন শ্রমিক ক্রেনের নিচে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পুকুর থেকে ক্রেনটি উদ্ধার করে এবং আহত শ্রমিকদের নগরীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
সদর দক্ষিণ থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ক্রেন চালক নজরুল ইসলামকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন